গার্ডওয়ালের কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা কয়লা বোঝাই ট্রাকের

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে মেলাকলা রেল ব্রিজের উপর পথ দুর্ঘটনা। ঝাড়খণ্ডের দিক থেকে কলকাতার অভিমুখে যাচ্ছিল ১৪ চাকার একটি কয়লা বোঝাই ট্রাক।১৯ নম্বর জাতীয় সড়কের ওপর মেলা কলা রেল ব্রিজের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উপর থাকা গার্ড ওয়ালে ধাক্কা মেরে ট্রাক টি আটকে যায়। যদিও গার্ডওয়ালের কারণে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে গাড়ির চালক ও খালাসি। ঘটনাস্থলে উপস্থিত হয় NHAI, এর আধিকারিক, চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ, কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। যদিও ট্রাকের চালক ও খালাসি সুরক্ষিত রয়েছে বলেই জানা গিয়েছে । গার্ডওয়াল থাকার কারনে লরিটি ধাক্কা মেরে আটকে যাওয়ায় ওভারব্রিজের থেকে নিচে পড়ে যায়নি। ওই ওভারব্রিজের তলা দিয়ে রেল লাইন গিয়েছে। লরিটি উপর থেকে নিচে পড়ে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *