গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘটনায় হোটেল মালিকের বক্তব্য

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোল কমিশনার অফিসের ঢিল ছোড়া দূরত্বে জিটি রোডের পার্শ্ববর্তী একটি বেসরকারি হোটেলে ৩০৬ নম্বর রুমে কুলটির নিয়ামতপুরের ২১ বছরের রোহন প্রসাদ রাম নামে এক যুবকের গুলিবিদ্ধ হয়।তাকে জেলা হাসপাতাল নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে।এরপর দক্ষিণ থানার পুলিশ হোটেলের ওই রুমটিকে সিল করে দেয়।পরে এলাকাবাসী সহ মিমের নেতা দানিশ আজিজের নেতৃত্বে জিটি রোড অবরোধ করে এলাকাবাসী।তাদের দাবি এই হোটেলে অনেক রকম অশালীন কাজকর্ম হয়।পুলিশ ওই রুমটি সিল করে।তবে এই প্রসঙ্গে হোটেল মালিক চিত্ত মাঝি জানান যে চলতি মাসের ১৯ তারিখে আমাদের হোটেলে একজন কাপাল চেক ইন করেছিল কুড়ি তারিখে ওনার চেক আউট করার সময় দেরি করে রীতিমতো রিসেপশন থেকে ফোন করা হলে ফোনের কোন উত্তর পাওয়া যায়নি তারপর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে উনারা আসেন এবং দরজা ভেঙে ঢুকে দেখা হয় যে বিছানার মধ্যে পড়ে আছে এবং পাশে একটি বন্দুক পুলিশ প্রশাসন আসেন ছবি তুলেন এবং আমাদের হোটেলের ওই রুমটি সিল করে দিয়ে যান। আমাদের মনে হয় সুইসাইড করেছে। আমরা যদি কোন অবৈধ কাজ বা কোন সিস্টেমের বাইরে গিয়ে কোন কাজ করে থাকি তাহলে আমরা এই হোটেল বন্ধ করে দেব। আমরা রীতিমতো রেজিস্টার্ড মেনটেইন করি, আইডেন্টি কার্ড রীতিমতো মেইনটেইন করা হয় এবং সমস্ত কপির নিয়ে সাউথ পুলিশে অফিসে গিয়ে জমা করে আসা হয় আমাদের এই হোটেলে আই কার্ড ছাড়া নাবালক নাবালিকাদের এই হোটেলে প্রবেশ নিষেধ আছে। কি করে পিস্তল নিয়ে হোটেলে প্রবেশ করল সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় কেন আমাদের হোটেলে মেটাল ডিরেক্টর নেই এবং হোটেলে অনেকেই ছোট ব্যাগ নিয়ে আসে ব্যাগের ভেতরে কি নিয়ে যাচ্ছে সেটা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। তাছাড়াও আমরা আরও নজরদারি বাড়ানোর চেষ্টা করব যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *