গুলি কান্ডে অভিযুক্ত জয়দেব মণ্ডলকে ফের আদালতে আনা হলো, চার দিনের সিআইডি হেফাজতের নির্দেশ

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোলে গুলি কান্ডে অভিযুক্ত জয়দেব মণ্ডলকে সিআইডির চারদিন হেফাজতের পর আজ ফের আসানসোল আদালতে নিয়ে আসা হলো।

প্রসঙ্গত,গত শনিবার দূর্গাপুর থেকে গুলি কান্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছিলো কয়লা পাচার কান্ডে অভিযুক্ত জয়দেব মণ্ডল।তাকে সেইদিন ই আসানসোল আদালতে পেশ করা হয়।বিচারক জয়দেব মন্ডলকে চারদিনের সিআইডি হেফাজতের নির্দেশদেন।জানা যায় দীনেশ গরাই নামে ব্যাবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে সিআইডি তাকে দুর্গাপুর থেকে গ্রেফতার করে।

এদিন আইনজীবি সোমনাথ চ্যাটার্জী জানান যে সিআইডির তরফে আদালতে ১০ দিনের হেফাজতের আবেদন করেছিল।বিচারক ৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এটেম টু মার্ডার এবং আর্মস এর কেসে অভিযুক্ত ছিলেন একজনের উপর কিছু জন লোক গুলি চালিয়েছে।

উল্লেখ্য, ৩০ শে অক্টোবর ২০২৩ সালে আসানসোলে ব্যবসায়ী দীনেশ গরাইকে লক্ষ্য করে গুলি চালায়। সেইগুলি গিয়ে লাগে দীনেশ গরাইযের গাড়িতে।সেই সময় দীনেশ গরাই জয়দেব মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে।গুলি কান্ডে তদন্তের ভার সিআইডির উপর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *