গুসকরায় চলছে তৃণমূলের দেওয়াল লিখন

গুসকরায় চলছে তৃণমূলের দেওয়াল লিখন

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

      আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে এখনো দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা নাহলেও গুসকরা পুরসভার প্রাক্তন উপ পৌরপ্রধান তথা ওয়ার্ড কাউন্সিলার বেলি বেগমের নেতৃত্বে ৯ নং ওয়ার্ডে শুরু হলো দেওয়াল লিখন। উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি আমির চাঁদ মল্লিক , মনসুর আলী, মুন্না আজিজ, খোকন শেখ, তপন শেখ সন্ধ্যা হালদার ও অন্যান্য মহিলা কর্মী, বিশিষ্ট পুরনো কর্মী অনিল গড়াই এবং ওয়ার্ডের একাধিক তৃণমূল কর্মী।

      বেলি দেবী বললেন, দল যাকেই প্রার্থী হিসাবে ঘোষণা করুক না কেন আমাদের লক্ষ্য এই ওয়ার্ড থেকে বিপুল ভোটে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ওয়ার্ডের তৃণমূল কর্মীরা প্রচার ও দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। আমরা জানি এলাকার মানুষ মমতা ব্যানার্জ্জীর পাশে আছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *