গুসকরায় দলীয় প্রার্থীকে নিয়ে বামেদের মহামিছিল

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান:- প্রচারে নেমে কার্যত প্রথম দিনেই গুসকরায় ঝড় তুলে দিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআই( এম) প্রার্থী কমরেড শ্যামলী প্রধান। গুসকরা শহর কমিটির পক্ষ থেকে ৩ রা এপ্রিল বিকালে বোলপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে গুসকরা শহরের বুকে এক মহামিছিলের আয়োজন করা হয়। দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে মহামিছিল শুরু হয় রেললাইন পারের শ্রমিক ভবন থেকে। রেলফটক, রেলস্টেশন, শিরিষতলা, বাসস্ট্যান্ড, স্কুলমোড়, কলেজ মোড় হয়ে মহামিছিল শেষ হয় নিউটাউনে। মহামিছিলে মহিলাদের ভিড় এবং মিছিল দেখার জন্য সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। রাস্তার দু'ধারের বাড়ির বাসিন্দারা হাত নাড়িয়ে মিছিলকে অভিবাদন জানান। দলীয় প্রার্থী ছাড়াও মিছিলে পা মেলান অপূর্ব মুখার্জ্জী, তাপস চ্যাটার্জ্জী, সুব্রত মজুমদার, মনোজ সাউ, রবীন টুডু সহ আরও অনেকেই। এরিয়া কমিটির সদস্য মনোজ সাউ বললেন - প্রচারে নেমে যেভাবে সাধারণ মানুষের সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *