গোপন সূত্রের খবর পেয়ে তল্লাশি চালিয়ে সশস্ত্র অবস্থায় গ্রেপ্তার এক দুস্কৃতি

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ আধিকারিক ও পুলিশ বাহিনী হরিশংকরপুর মোড়ে তল্লাশি  অভিযান চালায়। সেখানে সশস্ত্র অবস্থায় গ্রেপ্তার করা হয় এক দুস্কৃতিকে। ধৃতের নাম শাহরুখ হোসেন শেখ, বয়স (২৫)। তার বাড়ি নদীয়া জেলার পশ্চিম দোগাছির সাহেব পাড়ায়। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ। তার বিরুদ্ধে মামলা অজু করা হয়েছে। আজ তাকে দশ দিনের পুলিশি হেফাজতে আবেদন চেয়ে জেলা আদালতে পাঠাই ডোমকল থানার পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *