গ্রহণে মুক্তি

পুষ্পিতা চ্যাটার্জ্জী দত্ত (কলকাতা)

গ্রহণ লাগুক হিংসায়,
গ্রহণ লাগুক প্রতারণায়!
গ্রহণ লাগুক লোভ লালসায়,ক্ষমতার অপব্যবহারে!
লাগুক গ্রহণ ধর্ষণে,ভণ্ডামিতে,মুখোশধারী চরিত্রে,
দীর্ঘস্থায়ী হোক গ্রহণ বিদ্বেষে আর কাপুরুষে!!
নারীর ছলনায় লাগুক গ্রহণ,পরিবর্তিত সমাজে!

গ্রহণ লাগুক পরকীয়ায়,মিথ্যাবাদীর ললাটে!

দীর্ঘস্থায়ী হোক না গ্রহণ চোখে চোখ রেখে!
আমার জীবনেও লাগুক গ্রহণ তোকে ভালোবেসে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *