গ্রামে দুর্গাপূজা নিষিদ্ধ,দুর্গা পূজোর আক্ষেপ কড়ায় গন্ডায় পুষিয়ে নেয় শিবরাত্রি পুজোতে

সুলেখা চক্রবর্তী, হাওড়া:- গ্রামে দুর্গাপূজা নিষিদ্ধ।তাই দুর্গাপূজা এলেই কিছুটা মন ভার থাকে হাওড়ার শ্যামপুর থানার দেউলি গ্রাম ও সংলগ্ন এলাকার মানুষের।এখানকার অধিষ্ঠাত্রী দেবী বানেশ্বরী দেবী আবহমান কাল ধরে দুর্গা রূপে পূজিত হয়ে আসছেন। কিন্তু দুর্গা পূজোর আক্ষেপ কড়ায় গন্ডায় পুষিয়ে নেয় শিবরাত্রির সময়। বলা ভালো, শিবরাত্রি শিব দুর্গা পুজোয় এই এলাকার দুর্গাপুজো। বিশাল আকার মণ্ডপ, তিন নির্ভর বিভিন্ন প্রতিমা, আর জমজমাট মেলা। সঙ্গে বাইরে থাকা গ্রামের যুবকদের ফিরে আসা, নতুন জামাকাপড়-সব অনুসঙ্গই থাকে। দেউলী গ্রামের সবচেয়ে বড় পুজো অনুষ্ঠিত হয় দেউলী মিলন তীর্থ ক্লাবের উদ্যোগে। প্রতিমা শিল্পীর কল্পনায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দেবদেবীর বিচিত্র চিত্ররূপ কি বছর নজর কাড়ে। এবছর তার অন্যথা হয়নি। শিবরাত্রি আগে তাই জমজমাট হাওড়ার শ্যামপুরের এই প্রান্তিক এলাকা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *