গ্রীষ্মের শুরুতেই পানীয় জলের হাহাকার,পথ অবরোধ বাসিন্দাদের

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- সোমবার গঙ্গাজলঘাটি- ফুলবেড়িয়া রাজ্য সড়কের রামহরিপুর মোড়ের কাছে বাঁশ দিয়ে দীর্ঘক্ষন রাস্তা অবরোধ করে রাখেন বিড়রা, চুড়াডিহি, রাম হরিপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। তাদের দাবি দীর্ঘদিন ধরে গ্রামে ঠিক ঠাক পৌঁছায় না বিশুদ্ধ পানীয় জল। বারংবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোন সুরাহা। তাই বাধ্য হয়ে পথ অবরোধের শামিল বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। সোমবার সকাল থেকেই চলেছে অবরোধ যার জেরে যানচলাচল বন্ধ ওই রাজ্য সড়কে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *