গ্লোবাল টেন্ডার- বিপাকে স্থানীয় ঠিকাদাররা

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

গ্লোবাল টেন্ডারের জন্য বড় বড় ঠিকাদারদের অর্থের কাছে হেরে গিয়ে কাজ পাচ্ছেনা স্থানীয় ঠিকাদাররা। ফলে চরম বিপাকে পড়েছে একদল স্থানীয় ঠিকাদার।অথচ এরা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নথিভুক্ত। যোগ্য হওয়া সত্ত্বেও কাজ না পেয়ে তারা চার্চ ভিক্টোরিয়া রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি তাদের কাজ দিতে হবে। স্থানীয় সিভিল কন্ট্রাক্টর সুব্রত ভাদুড়ি বলেন, বিসিসিএল বড় এমাউন্টের গ্লোবাল টেন্ডার ডাকার জন্য তারা অর্থের কাছে হেরে গিয়ে কাজ পাচ্ছেনা। তাদের দাবি স্থানীয়দের স্বার্থে বিসিসিএল কর্তৃপক্ষকে ছোট এমাউন্টের টেন্ডার ডাকতে হবে। একই সুর শোনা যায় বিক্ষোভকারী সন্তোষ কুমার সিং সহ অন্যান্যদের কণ্ঠে। তাদের প্রত্যেকের দাবি পরিস্থিতির বদল না নিজেদের জীবন ও জীবিকার স্বার্থে তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে বড় আকারের বিক্ষোভ আন্দোলন করতে বাধ্য হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *