ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু আলুওয়ালিয়ার

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রাথী এস.এস আলুওয়ালিয়া ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন। আসানসোলের ভূমিপুত্র সুরিন্দার সিং আলুওয়ালিয়া নিজের ভূমিকেন্দ্র আসানসোল থেকে প্রার্থী হওয়ায় খুশী এলাকার আমজনতা।এদিন মা ঘাঁঘরবুড়ি মন্দিরে আলুওয়ালিয়া পৌঁছাতেই উপস্থিত জনতা ঘিরে ধরেন প্রার্থীকে। অনেকে এগিয়ে এসে আলাপচারিতাও সেরে নেন। কর্মীসমর্থক থেকে আমজনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। পূজো দেওয়ার পর আসানসোল ঘাঘরবুড়ি মন্দিরে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া কর্মী সমর্থকদের নিয়ে মন্দির চত্বরে খুচুড়ি প্রসাদ বিতরণ করলেন এবং নিজে কর্মীদের সঙ্গে বসে খিচুড়ি প্রসাদ খেলেন।

এদিন বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া জানান মাননীয় মোদি জী, অমিত শাহাজী, নাড্ডাজী,আমাকে শুভেচ্ছা দিয়ে আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী করে পাঠিয়েছেন।আসানসোলের মানুষ রাস্তায় রাস্তায় আমাকে স্বাগতম জানাচ্ছে।সকলের উৎসাহ দেখে খুশী আলুওয়ালিয়া আরও বলেন আমার শহর আসানসোল। দল এখানে আমাকে প্রার্থী করায় আমি খুশী।এখানকার মানুষের সেবা করার সুযোগ পেয়েছি আমি ধন‍্য।

জনগণের কাছে যাবার আগে মায়ের কাছে পূজা দিলাম।

এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার বিজেপি নেতা অভিজিৎ রায় সহ বিজেপির কর্মীসমর্থকেরা। 

এছাড়াও এদিন প্রার্থীর আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে।সাংবাদিক বৈঠক সহ আসানসোল বুধা এলাকায় গাজন উৎসবে উপস্থিত থাকবেন তাছাড়াও আঘুরি পাড়া শিব মন্দিরেও গাজন উৎসবে উপস্থিত থাকবেন বলে বিজেপি জেলা নেতৃত্ব সূত্রে খবর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *