কৌশিক মুখার্জী: কুলটি:-
চলন্ত পুলকারে আগুন।অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা।মঙ্গলবার সকাল ৮টায় আসানসোলের কাকড়শোল এলাকার ঘটনা।প্রত্যক্ষদর্শীরা বলেন এদিন নিয়ামতপুর থেকে আসানসোলের একটি বেসরকারী স্কুলে পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল একটি পুলকার।যাওয়ার সময় কাকড়শোল এলাকায় পুলকার থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে থাকলে চালক গাড়ি থামিয়ে পড়ুয়াদের নামিয়ে দেয়।এরপর কিছুক্ষণের মধ্যে পুলকারে আগুন লেগে যায়।খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌচ্ছায়।পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও পুলকারে থাকা সকল পড়ুয়ারা সুরক্ষিত রয়েছে।