সঞ্চিতা ঘোষ সিকদার (চাকদহ, নদীয়া)

সকাল বিকেল শুধুই আসছে ধোঁয়া,
মিষ্টির দোকানে বানাচ্ছে মোয়া।
কোলেস্টেরলের জ্বালায় খাওয়া আছে কি?
যতই বানাক মিষ্টি নিমকি!
সুগারের চাপে মরছি দিন রাত,
বাতের ব্যথায় হচ্ছি কুপোকাত।
ডাক্তর বলছে, বাড়ছে ইউরিক অ্যাসিড
উচ্ছে , পেঁপের সাথে ডাব নিস।
এই খেতে হবে নাকি রোজ?
শুনেই পড়লো মাথায় যে বাজ!
সকালে মর্নিংওয়াক, বিকেলে হাঁটা,
তা হলেই স্বাস্থ্যে পড়বে ঘাটা।
দিনে দিনে যা বাড়ছে ভুড়ি,
বাকি জীবন না চিবতে হয় মুড়ি।
ভাতের সাথে অল্প জ্যান্ত মাছের ঝোল,
টক দই আর বিকেলে ঘোল।
এইভাবে যাবে, হয়তো আর বছর বিশ,
এখন তো বয়স সবে চল্লিশ।