সোমা দেবনাথ দাস (বালি, হাওড়া)

চাঁদ তুমি আছো কত দূরে
তবু তোমার আলোয় সকলের মন যে ভরে।
তুমি নিঃশব্দে নীরবে দূরের থেকে আলো দিয়ে
আকাশের বুকে আছো তো বেশ সুখে দুখে।
তোমার স্নিগ্ধ শীতল কোমল আলো
মায়াবী হয়ে দূর করে রাতের আছে যত কালো।
শহরের কংক্রিটের ভিড়ে তোমার আলো যায়না দেখা,
গ্রামে গঞ্জে এখনো তোমার আলোয় এখনো অনেকে স্বপ্ন যে আঁকে।
চাঁদ তুমি সুন্দর তুমি অপরূপ তুমি কল্পনার কন্যা
তবুও তোমার আছে কলঙ্কের বন্যা,
চাঁদের পাহাড়ের গর্তে এখনো হাতড়িয়ে দেখি
চাঁদের বুড়ি এখনো সত্যি কি সুতো কাটে নাকি?