চাঁদমারী এলাকায় জলের সমস্যার সমাধানে মেয়র

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের চাঁদমারী এলাকায় গত তিনমাস থেকে জলের সমস্যা রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের।আর তাই এলাকার বাসিন্দারা আসানসোল পৌরনিগমে আসেন এবং মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা কিরে তাঁদের পানীয় জলের সমস্যা জানান।মেয়র বিধান উপাধ্যায় আশ্বাসদেন এবং এখন আপাতত ট্যাংকারের মাধ্যমে জল দেওয়া হবে।একই সাথে পৌরনিগমের ইঞ্জিনিয়ার আগামী কাল এলাকায় যাবে এবং পানীয় জলের সমস্যা সমাধান করার জন্য যাতে এলাকাবাসীরা নিয়মিত পানীয় জল পায় বলে বলেন মেয়র বিধান উপাধ্যায়।সাথে বলেন KSTP থেকে ডাইরেক্ট পানীয় জলের লাইন এলাকায় করে ঢুকিয়ে দেওয়া হবে সেটা মাস দেড়েক সময় লাগবে তার মধ্যে আমরা করে দেবো।আপাতত ট্যাংকারে করে জল দেওয়া হবে এলাকায় বলে জানান মেয়র।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *