সমীরন দাস (কলকাতা)

সব চাইলে সবাই সব পায়না
কিছু লোকের অল্প কিছুতেই সুখ
আমি ও তাহাদের দলে
অল্প সুখেই সুখী
তবে আমার জন্যে যারা সুখ বঞ্চিত
আমি তাদের জন্যে ব্যথিত!
আমার সাথে আছে একই ঘরে
আমার সুখে খুশি, আমার দুঃখে দুঃখী
শুধু তাদের সুখের জন্যে আমি কিছু করতে পারিনা
তাদের দুঃখের সময় কাঁদতে ও পারিনা
তাদের দরকারে পাশে ও থাকিনা
সময় দিতে পারিনা, অসময়ে ঘুমাই
অনুষ্ঠানে থাকিনা, একা ঘুরে বেড়াই
ছুটি হলেও হঠাৎ ছুটি থেমে যায়
এইভাবে মন ক্রমশ: মরে যায়
আমি চেয়ে থাকি অসহায়
অবসরের প্রতীক্ষায়।