চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়া যায়নি, রামনগর কলিয়ারী অফিসের সামনে অনশনে বৃদ্ধা

কৌশিক মুখার্জী: কুলটি:- জমির নিচের থেকে কয়লা উত্তোলণের পরে চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণ দেয়নি।এমন অভিযোগ তুলে অনসনে বসলেন ৭৫বছর বয়সী এক বৃদ্ধা।ঘটনা আসানসোলের কুলটির সেলের রামনগর কলিয়ারীর।এদিন বৃদ্ধা সেলের রামনগর কলিয়ারীর অফিসের সামনে অনশনে বসেন।এই অনসন আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস।এদিন অনশন মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্বল চ্যাটার্জী।অভিযোগ কলিয়ারী কর্তৃপক্ষ বৃদ্ধার জমি কেটে কয়লা উত্তোলন করে নিলেও ক্ষতিপূরণ বা চাকরি দেননি তাই অবিলম্বে ক্ষতিপূরণ ও চাকরি দিতে হবে।যদিও কলিয়ারী কর্তৃপক্ষের দাবি তার কোনো জমিতে কয়লা কাঁটা হয়নি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *