চায়ের দোকানে আগুন,পুড়ে ছাই চা দোকান

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর থানার অন্তর্গত মাধাইচকের সামনেই কাজল বাউরি নামক এক ব্যক্তির চায়ের দোকানে আগুন লাগায় কিছু দুষ্কৃতী।রাতের অন্ধকারে এই কাজ করে বলে অভিযোগ দোকান মালিকের।তিনি বলেন রাত্রি প্রায় ১২টা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাড়ি যান।সকালে এসে দেখেন দোকান পুড়ে ছাই।তিনি বলেন দোকানের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।তার পাশাপাশি তিনি গাছ প্রেমী তাই তার চা দোকানের চার পাশে প্রায় ১৫হাজার টাকার গাছ লাগানো ছিলো।সেই সমস্ত গাছ নষ্ট হয়ে যায়।তিনি অভিযোগ করেন তার দোকানে কোনো দুষ্কৃতীরা এসে আগুন লাগিয়ে দিয়ে গেছে।আর তার দোকান ছিলো চট দিয়ে তৈরি।তিনি এও বলেন এর আগে তার দোকানে একবার চুরির ঘটনাও ঘটে ছিলো।ঘটনাস্থলে পুলিশ এসে দেখে যায়।ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *