চার বছর আগে হারিয়ে যাওয়া নাবালক কে উদ্ধার করলো পুলিশ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

ঠিক চার বছর আগে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত পিঠাকেয়ারী অঞ্চলের মিথিলেস যাদব (১৩)নামক এক নাবালক নিখোঁজ হয়।তারপরেই পরিবারের তরফে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়িতে অভিযোগ করা হয়।অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।ঘটনার ঠিক চার বছর পর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিখোঁজ নাবালক ছেলেটিকে রূপনারায়ানপুর রেল স্টেশন থেকে উদ্ধার করে।বর্তমানে নাবালক ছেলেটির বয়স ১৭ বলে জানা যায়।খবর সূত্রে জানা যায় ২৯শে জুন রূপনারায়ানপুর ফাঁড়ির আধিকারিক নাসিরন সুলতানা নাবালক ছেলেটির খবর পায়।তারপরেই পুলিশ গিয়ে উদ্ধার করে মিথিলেস যাদবকে।পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ থেকে শুরু করে মিথিলেস যাদবের পরিবারের সদস্যরা।পুলিশ মিথিলেস যাদবকে উদ্ধার করে ১লা জুলাই চাইল্ড ওয়েলফেয়ারের হাতে তুলে দেয়।তারপরই পরিবারের হাতে নাবালক মিথিলেস যাদবকে তুলে দেওয়া হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *