চাষ জমি থেকে সবজি চুরি করতে গিয়ে পাকড়াও এক, পলাতক দুই

কৌশিক মুখার্জী: বারাবনি:- রাতে চাষ জমি থেকে সবজি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এক, পলাতক আরো দুই। ধৃতকে তুলে দেওয়া হলো বারাবনি থানার পুলিশের হাতে।স্থানীয় সূত্রে জানা গেছে বারাবনি গ্রাম পঞ্চায়েতের ভানোড়া গ্রাম এলাকায় গত প্রায় তিন মাস ধরে রাতে মাঠ থেকে কাঁচা শাক সবজি চুরির ঘটনা ঘটছিল। যাতে অতিষ্ট হয়ে ওঠে গ্রামের কৃষকেরা। 

স্থানীয়দের দাবি প্রায় ৫০ টির মত কৃষক পরিবার গ্রামের ওই এলাকায় সবজি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। স্থানীয় এক কৃষক দীপক মন্ডল বলেন প্রায় গত তিন মাস ধরে শাক সবজি চুরির ঘটনা ঘটছে। গতকাল রাতে তিনজন লোক সবজি চুরি করতে এলে স্থানীয় কৃষকরা তাদের একজনকে ধরে ফেলে । বাকি দুজন পালিয়ে যায় । খবর দেওয়া হয় বারাবনি থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে বারাবনি থানার পুলিশ।  ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *