চিকিৎসক দিবসে চিকিৎসকের বাসভবনে আম চারা রোপণ

সুজয় কর, বাগনান:- গত ১ লা জুলাই ছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন। রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদা সহকারে দিনটি পালন করা হয়। কিন্তু দিনটি অন্যভাবে পালন করল হাওড়ার বাগনানের সুপরিচিত সংগঠন 'স্বজন'। সংস্থার পক্ষ থেকে বিখ্যাত কথা সাহিত্যিক তথা চিকিৎসক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামতাবেড় বাড়িতে বেশ কয়েকটি আমগাছের চারা রোপণ করা হয় পাশাপাশি পাশের গ্ৰামের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে চারাগাছ তুলে দিয়ে সেগুলি রোপণ ও পরিচর্যা করার জন্য তাদের উৎসাহ দেওয়া হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক প্রভাস দাস, তন্ময় ঘোষ ও বর্ণালী দুবের নেতৃত্বে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। চারাগাছ হাতে নিয়ে পথচলতি মানুষদের তারা বৃক্ষরোপণ সম্পর্কে উৎসাহ দেয়। বাগনান হাই স্কুলের সভাপতি নয়ন হালদার, বাগনান হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডা. তিয়াসা মন্ডল, ডা. তুহিন সাঁতরার হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। সেইসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী সৈকত খাঁড়া, পরিবেশ প্রেমী পৌলভি মিশ্র ও বাগনানের বিহারী বাবু। সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন- আজকের দিনে আমাদের দাবী সবার জন্য সুলভে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *