চিত্তরঞ্জনে বাড়ির দরজার তালা ভেঙে চুরি আতঙ্কিত এলাকাবাসী

কাজল মিত্র: চিত্তরঞ্জন:- গত রাতে অর্থাৎ শনিবার , চিত্তরঞ্জন শহরের ৩৪ নম্বর রাস্তার  ৪০/ডি কোয়ার্টারে শীতের বেলা রাতের অন্ধকারে  চোরেরা একটি বাড়িতে ঢুকে আলমারি থেকে গয়না ও নগদ টাকা চুরি করে।

খবর অনুসারে, ওই বাড়িতে বসবাসকারী রেলওয়ে কর্মচারী অমিত সোরেন গত শনিবার কোনও কাজে বেরিয়েছিলেন। রবিবার বাড়ি ফিরে তিনি দেখতে পান বাড়ির দরজা তালা ভাঙা অবস্থায় ।বাড়ির ভেতরে প্রবেশ করতেই  তিনি দেখেন তার রুমের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড আলমারি ভেঙে  চুরি হয়ে গেছে সোনার গহনা ও টাকা । ঘটনার খবর পেয়ে চিত্তরঞ্জন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং চিত্তরঞ্জন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

বাড়ির মালিকের মতে, আলমারি, সোফা, শোকেস এবং বাড়ির ভিতরে থাকা অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। এবং সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল।আবারো এই ঘটনা ঘিরে আতঙ্কিত চিত্তরঞ্জন বাসী। রেল প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *