চিত্তরঞ্জনে রেল-বাজার বৈঠক,বন্ধ দোকান অনলাইন নিলামে,পানীয় জলের জন্য আরও মেশিন

কৌশিক মুখার্জী: চিত্তরঞ্জন:- চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লিউ)-এর মহাপরিচালক বিজয় কুমারের নেতৃত্বে শহরের বিভিন্ন বাজার সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে রেলওয়ের ঊর্ধ্বতন আধিকারিকদের মধ্যে উপ-মহাপরিচালক, আরপিএফ আইজি-সহ আটজন এবং বাজার সমিতির ২০ জন প্রতিনিধি অংশ নেন। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে বাজার এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যা উত্থাপিত হলে, রেল কর্তৃপক্ষ বাজার গুলোতে পাঁচটি নতুন আরও ওয়াটার মেশিন স্থাপনের প্রতিশ্রুতি দেন।এই মেশিনগুলোর রক্ষণা বেক্ষণের দায়িত্ব বাজার সমিতির উপর ন্যস্ত করা হবে।এছাড়া, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দোকান গুলোকে পুনরায় চালু করতে অনলাইন নিলাম প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে,বর্তমান দোকানিরা এই নিলাম প্রক্রিয়া এড়াতে চাইলে তাদের দ্রুত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে, যা নিয়মানুযায়ী যাচাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে।এছাড়াও, রেলওয়ে স্কুলে ব্যবসায়ীদের সন্তানদের ভর্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়। রেল কর্তৃপক্ষ জানান, এই বিষয়টি ইতিমধ্যে বিবেচনাধীন রয়েছে এবং শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, বন্ধ দোকানগুলোর অনলাইন নিলামের সিদ্ধান্ত ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। আমলদহি-সহ শহরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে, এই প্রক্রিয়া ভবিষ্যতে তাদের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে পারে এবং বাজারের প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে। ফলে, এই সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বৈঠক ব্যবসায়ী ও রেল কর্তৃপক্ষের মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও, নিলাম প্রক্রিয়া ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ দূর করতে আরও স্বচ্ছতা ও সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *