চিত্তরঞ্জন কর্ণেল সিং পার্ক কাণ্ডে গ্রেফতার চার

কৌশিক মুখার্জী: চিত্তরঞ্জন:-

গত ২১ জুন সন্ধ্যায় চিত্তরঞ্জন কর্ণেল সিং পার্কে ঘুরতে গিয়ে রূপনারায়ণপুরের এক তরুণী ও তার সঙ্গী চার যুবকের হাতে নিগৃহীত হন।ওই যুবকেরা নিজেদের সিভিক পুলিশ হিসেবে পরিচয় দিয়ে তরুণীর সঙ্গে থাকা মোবাইল কেড়ে নেয়।ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবিও করেন।ঘটনার পরই তরুণী ও তার সঙ্গী চিত্তরঞ্জন থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে চিত্তরঞ্জন থানার পুলিশ তদন্তে নেমে ওই চার যুবককে গ্রেফতার করেন।ধৃতদের নাম হল বান্টি মন্ডল, বিমল মন্ডল, জীবন মণ্ডল ও রাহুল মণ্ডল।এদের মধ্যে বান্টি ও বিমল চিত্তরঞ্জন কেজি হাসপাতালের অস্থায়ী নিরাপত্তা কর্মী বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে ভুয়ো পরিচয়(সিভিক পুলিশের) দিয়ে প্রতারণা,শ্লীলতাহানি,টাকা চাওয়া সহ একাধিক অভিযোগ এনে নির্দিষ্ট ধারায় মামলা (নং ১৯/২৫, তারিখ ২২/৬/২০২৫) রুজু করা হয়েছে।আজ ধৃতদের আসানসোল আদালতে তোলা হবে।পুলিশ এই চারজনকে আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *