বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:– ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে কমিউনিটি রিসার্চ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও আই জে এম এর সহযোগিতায় পাচার, শিশু শ্রম ও চুক্তিবদ্ধ শ্রম ব্যবস্থা ও সমাজের বিভিন্ন অপরাধ গুলি প্রচার অভিযানের মধ্য দিয়ে বন্ধ করার প্রয়াসের জন্য আজ ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্তিত ছিলেন DLSA এর সেক্রেটারি শ্রীমতি হেমান্তিকা সুনদাস ও কনসালট্যান্ট BDO ও Jiont BDO ডায়মন্ড হারবার ১ ব্লক,পুলিশ প্রশাসন।এছাড়াও উপস্থিত ছিলেন লোকাল শ্রম দপ্তরের প্রতিনিধি,পঞ্চায়েত প্রধান,ও বিভিন্ন এন জিও,লোকাল কমিউনিটি ও আই জে এম এর প্রতিনিধি পাপন মন্ডল, CRSDF প্রতিনিধি পাপিয়া শেখ ও আলমগীর মল্লিক সহ আরও অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিবর্গ প্রমুখ। এদিন আলমগীর মল্লিক তিনি জানান বিগত ১৫ বছর ধরে প্রান্তিক পিছিয়ে পড়া মানুষের সঙ্গে নিয়ে যেমন এক নিষ্ঠ ভাবে কাজ করে আসছি,এবং তাদের অধিকার গুলো সুনিশ্চিত করার জন্য কাজ করছি। বিশেষ করে দুই 24 পরগানায় ২০ টি ব্লকে ৩০০ টির ও বেশি গ্রামে শিশুদের ও পিছিয়ে পড়া অবহেলিত দের নিয়ে দল গঠনের মধ্য দিয়ে তাদের একত্রিত করার আপ্রাণ চেষ্টা করে চলেছি। এছাড়া সমাজের বিভিন্ন ব্যাধি ও অপরাধ গুলি প্ৰচার অভিযানের মধ্য দিয়ে বন্ধ করার কথা। বিভিন্ন স্টেকহোল্ডার বলেন, বিভিন্ন সামাজিক উদাহরণ দিয়ে উপস্থিত মানুষ গুলোকে বোঝান যে Bonded Labour, পাচার, শিশু শ্রম ও বাল্যবিবাহ কি কি পদক্ষেপ আছে ও আইনে কি কি বলা আছে এবং পুনর্বাসন এ কি সুযোগ সুবিধা তা তাদের বলেন কি ভাবে আমরা আমাদের কাজ কে নিজের চেষ্টায় ও কাজের মধ্যে দিয়ে নিষ্পত্তি করতে পারব।CRSDF পরিচালনায় শপথ গ্রহনের মধ্য দিয়ে সবাই কে ধন্যবাদ জানিয়ে আজকের দিনের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।
Posted inজেলার আপডেট