তন্ময় মাহারা: মালদা:- ঘনঘন চুরি, ডাকাতি এবং জেলা জুড়ে বেড়ে চলা মাদক কারবারের প্রতিবাদে রাস্তায় নামল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। মালদহের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি মালদহ জেলা ব্যবসায়ী সমিতির। আজ দুপুরে জেলার ১৮২ টি ব্যবসায়ী সংগঠনের পক্ষে মার্চেন্ট চেম্বার অব কমার্স জেলাশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেয়। এরআগে নিরাপত্তার দাবীতে শহরে মিছিল করেন ব্যবসায়ীরা। জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুন্ডুর অভিযোগ, জেলা জুড়ে মাদক কারবারের রমরমা চলছে। চুরি, ডাকাতিতে সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত। এই পরিস্থিতিতে সাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন।
Posted inআসানসোল