চেনা মানুষ অচেনা যখন

ববি সরকার (বারাসত)

একই মানুষ এক একটা পরিবেশে তার আলাদা রূপ দেখতে পাবেন। রূপ বলতে সৌন্দর্যের কথা বলছি না। রূপ বলতে তার আচরণ আর ব্যবহার এর কথা বলছি।
অনলাইনে যাকে আপনি ভীষণ চেনেন ,দেখা হলে দেখবেন সেই মানুষটি কিন্তু সেইরকম নয় যেমনটি আপনি ভেবেছিলেন।

শুধু অনলাইন নয় বাস্তবের চেনা মানুষের কখনো কখনো অচেনা রূপ টা চোখে পড়বে।
তখন মনে হবে আরে!! এ কে!! একে তো আমি চিনিনা।

কেবল পরিবেশ নয় বিভিন্ন মানুষের কাছেও একজন মানুষ বিভিন্ন ভাবে আচরণ করতে দেখবেন।অথচ দেখবেন বিষয়বস্তু এক কিন্তু আলাদা মানুষের সাথে আলাদা ভাবেই ব্যবহার করছে।

তাহলে যেখানে একজন মানুষের এতো রূপ সেখানে সব মানুষের থেকে এক ব্যবহার আশা করাটাই তো ভুল।

সব মানুষ তার মন মানসিকতার ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন ব্যবহার করে।

“আরে মানুষ চেনা সহজ নয়” —– কথাটা ভুল
আসলে — কোনো মানুষকেই সারাজীবন ধরে দেখলেও তাকে পুরোপুরি কোনোদিন চেনা যায় না।

কারণ মানুষের ব্যবহার এক এক পরিস্থিতিতে বদলে যেতে থাকে।
মানুষ তো নিজেই নিজেকে চেনেনা ।
অথচ ভাবে সে মানুষ চিনতে শিখেছে!

মানুষ চেনা যায় না, চিনতে নেই। আবিষ্কার করতে হয় খুব গোপনে একা একাই!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *