চোখ থাকতে তুমি অন্ধ

মারুফ খাঁন (উড়িষ্যা)

একবার শান্ত হও ভুলে যাবো তোমার
কাদা ছোঁড়াছুঁড়ি —
এক টেবিলে বৈঠক
আম জনতার বোকা বানানোর পদ্ধতি নিশ্চয়ই
চায়ের আমন্ত্রণ,
ধর্মে ধর্মে লাগায় লড়াই মানুষ নাকি তাঁরা আবার—!

আম জনতার লুটের পয়সায়
তিন পিঁড়ি পার হয়ে যাবে—নিশ্চিন্তে
জেল কিংবা বন্দী হবে
একদিন মুক্তি নিশ্চয়ই—।

মানুষ চায় না তোমায়,
বাহু বলির জোরে আছো বসে সিংহাসনে
লেখো আমার ও নাম,
বিনা অপরাধ দেখাও
কত দরিদ্র অসহায় নিরুপায়ের বাহুবলের ভয়
মুক্তি চাই মুক্তি চাই—!

মনে মনে ভাবি এসব কথা লিখব না আর
আমি কোথায় যাবো আর—
লিখতে হবে ওরা আমার ভাই
দিবারাত্রি জেগে পাহারায় রয়
হিন্দু মুসলিম খৃষ্টান জৈন তো নাই দেশের তরে জীবন দেয়
লিখতে হবে ওরা আমার ভাই।
দু পয়সায়
ভাই ভাইয়ে লাগাও লড়াই তুমি আমার
কোনদিন কেহ নয় ও কেউ নয়
এ মাটি কত মায়ের রক্তে রাঙা।

একবার হলেও তুমি এসো,
সীমানায়,
অসহায় দরিদ্রের ভাতৃত্বের মেলবন্ধন
পরিবর্তন করতে পারে!পারে তোমায়
এসি রুমে নির্জনে বহু কথা কও কও,
অন্ধকারে পরিবেশ দেখোনি এখনোও
বেদনা গভীর গোপন!জানতে কি চাও।

দিবারাত্রি তীব্রতম ভালোবাসা,বিছানা
কিছু স্বপ্ন
কিছু শব্দ
কিছু গল্প
কিছু কল্প
কিছু কথা,
রইলো মনে মনে,ওরে ও স্বার্থন্বেষী তোমার জন্য
চোখ থাকতে তুমি অন্ধ পরিবেশ দেখোনি এখনোও।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *