সংবাদদাতা: সালানপুর:-
সোমবার বার বিকেলে ছট পূজার প্রথম দিনেই অস্তগামী সূর্য পূজার জলা অভিষেক করতে ছট ব্রতী দের ঢল দেখা গেলো মাইথনের থার্ড ডাইক সহ আসানসোলের বিভিন্ন ছট ঘাটে।প্রথম দিন অস্তগামী সূর্যের পূজার শুরু হয় জলা অভিষেক করে ও আগামীকাল মঙ্গলবার ভোরে আবার পুনরায় জলাধারে গিয়ে পূজো করা হবে উদীয়মান সূর্যের সাথে।মাইথন থার্ড ডাইক ছট ঘাটে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের কড়া নিরাপত্তা দেখা গেলো। তাছাড়া এদিন বনজেমারী ছট ঘাট, হিন্দুস্তান কেবেলস ছট ঘাট ও চিত্তরঞ্জন ছট ঘাট পরিদর্শন করেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।