ছাই পরিবহণ বন্ধের দাবিতে রাস্তা অবরোধ

নিজস্ব সংবাদদাতা: কুলটি:-

দীর্ঘদিন ধরে জনবসতি এলাকার মধ্যে দিয়ে নিয়ামতপুর ফাঁড়ির রাধানগর  এলাকার রাস্তা দিয়ে বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত ছাই বহনকারী ডাম্পার চলাচল করছে। ফলে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব পড়ছে। প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে কোনো ফল হয়নি। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা বিষাক্ত ছাই পরিবহন অবিলম্বে বন্ধ করার দাবিতে 

আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির রাধানগর  রাস্তা অবরোধ করেন। তাদের অভিযোগ, এই রাস্তা দিয়ে ঢাকা না দিয়ে ডাম্পারে করে ছাই নিয়ে যাওয়া হচ্ছে। তার ফলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দোকান ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই এই প্রতিবাদ। এরফলে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যার সমাধানে আশ্বাস দেন।

অবশেষে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *