শুভ্রাচল চৌধুরী: বাঁকুড়া:- খড়ের পালুইয়ে আগুন লাগার ঘটনা ঘটলো ছাতনায়। আজ দুপুরে গুড়পুতা মোড়ে রাস্তার ধারে খড়ের পালুইয়ে আগুন দেখতে পান স্থানীয়রা। প্রথমে তারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ছাতনা থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। দমকল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। টানা এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে কি করে আগুন লাগল তা জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে কেউ আহত হননি তবে দুটি খড় পালুই এর বেশিরভাগ খড় পুড়ে গিয়েছে।
Posted inআসানসোল