ছাতিনাকান্দির ঐতিহ্য প্রাচীন সিদ্ধান্ত পরিবারের রটন্তী কালী পূজা

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

আনুমানিক প্রায় ৬৫০ বছর আগে সদাশিব ঘোষাল নামের এক পরিব্রাজক সন্ন্যাসী মেদিনীপুর থেকে মুর্শিদাবাদের কান্দিতে আসেন এবং ঘন অরণ্যে ঘেরা কান্দির ছাতনাকান্দি এলাকায় মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পূজার প্রচলন করেছিলেন তিনি, সে সময় এলাকা ঘন অরণ্যে ঘেরা থাকলেও কালের নিয়মে আজ এই এলাকা ঘনবসতিতে রূপান্তর হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজও কান্দীর সিদ্ধান্ত পরিবারের এই রটন্তী কালী পূজা হয়ে আসছে মহা সারম্বরের সঙ্গে। এই পূজায় বিশেষত্ব হচ্ছে দেবী মুণ্ডমালিনীকে এখানে পালো পিঠে এবং খেড়োর তরকারি দিয়ে ভোগ নিবেদন করা। রটন্তী কালী পূজায় বলিদানের রীতি রয়েছে এবং এখানে দেবীকে তন্ত্রমতে পূজা করা হয়। একরাত্রি পূজার পর পরের দিন সকালে স্থানীয় এক পুকুরে প্রতিমা নিরঞ্জন এর মাধ্যমে আবারো এক বছরের অপেক্ষায় থাকেন সিদ্ধান্ত পরিবারের সদস্যরা। শুধু সিদ্ধান্ত পরিবারই নয় এই রটন্তী কালীপূজায় ছাতিমাকান্দি গ্রামবাসীর আবেগ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং এই পূজা আজ কান্দির ঐতিহ্য ধারাবাহিকভাবে বহন করে চলেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *