ছাত্র ছাত্রীদের দক্ষ শিল্পী রূপে গড়ে তুলতে মগরাহাট এলাকায় রাজা আর্ট একাডেমির শুভ উদ্বোধন হয়

বাইজিদ মণ্ডল: মগরাহাট:- শিশু থেকে সকল ছাত্র-ছাত্রীদের দক্ষশিল্পী রুপে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এদিন মগরাহাট এলাকায় রাজা আর্ট একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফিতে কেটে একাডেমির শুভ উদ্বোধন করেন আগত অতিথি বৃন্দ রা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মগরাহাট পুর্ব পঞ্চায়েত সমিতির সহসভাপতি সেলিম লস্কর, মগরাহাট পূর্ব যুব সভাপতি বাচ্চু শেখ, সবার খবর পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক কিংশুক ভট্টাচার্য, উক্ত প্রতিষ্ঠান সম্পাদিকা তসলিমা বিবি,ক্যামেল কোম্পানি থেকে আগত ঋতুপর্ণা, সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজাদ বার্তা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর দেওয়ান ও সাবিরুল খান। উপস্তিত বিশেষ অতিথি বৃন্দ রা বলেন আজকের শিশু আগামীদিনের ভবিষ্যাত,ছবি আকাঁ,হাতের লেখা অন্যন্ত রুচিশীল মনোরম পরিবেশে ড্রইং থেকে শুরু করে এই একাডেমিতে ছাত্র/ছাত্রী এক সময়ে দেশের সুনাম বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি।আলোচনা সভায় অনান্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক শিক্ষক বিশিষ্ঠ চিত্র শিল্পী রাজাবাবু। উক্ত একাডেমিতে ডিপ্লোমা ইন ফাইন আর্ট, পর্ট্রেট ও ল্যান্ডস্কেপ, টেরা কোটা,ফেব্রিক পেন্টিং,আর্ট ওয়ার্কসপ,আর্ট সেমিনার আওয়ার্ড প্রোগ্রাম স্টেজ পারফমেন্স সহ আরো অন্যান্য বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্তিত ছিলেন অবায় দুল্লাহ লস্কর,দিলীপ ঘোষ,হেদায় তুল্লাহ পুরকাইত,আসিফ মির, মেঘা পুরকাইত,বাইজিদ মণ্ডল,সুজাউদ্দিন ফকির,রফিক শেখ সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ সহ প্রমুখ। এলাকায় এমন একটা আর্ট একাডেমী উদ্বোধনে খুশি বহু মানুষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *