ছাত্র স্যার আপনার

মারুফ খাঁন (উড়িষ্যা)

এই যে বাবু -আমাদের কথাগুলো গায়ে মাখবেন না
জ্বালা করতে পারে বিছুটি পাতার মতো,,, যন্ত্রণা ও হবে।

অবলা জীব জন্তুর মানুষের পোষ মানে
কেমন ছাত্র! স্যার যে আপনার, আহঃ!

আজ ইতিহাস হয়ে গেল আপনি চিৎকার করেন
ছাত্র আপনার—মারছে আপনার দেখছে জনতা।

স্কুল ও কলেজ পবিত্র স্থানে মদের আসর
নগ্নতার নৃত্যে পরিণত আজ হয়ে উঠেছে।

ছাত্র শিক্ষকের দ্বন্দ্ব
চাইনি আমি কখনও,

কালের মহাপুরুষ তুমি আজ এখানে কাল ওখানে
উঠুক গড়ে প্রতিবাদ স্কুল ও কলেজে বন্ধ হোক।

যেকোনো নেশার আঁতুড় ঘর।

শিক্ষক মার খাচ্ছে ছাত্রের মৃত্যু হচ্ছে তবুও
জ্ঞান ফিরছে না
জ্ঞান ফিরছে না
হয়তো ঘুম ভাঙ্গেনি এখনোও এই ব্যবস্থার।

রাত দিন র‍্যাগিং ধর্ষণ মৃত্যু নির্মম অত্যাচার
কবে বন্ধ হবে
কবে বন্ধ হবে
ছোট ছোট ভাই বোনেরা সহিতে পারে না আর।

বেশ কিছু শিক্ষা কেন্দ্র
যেন নেশার আঁতুড় ঘর!

বহু শিক্ষা কেন্দ্র আছে বহু শিক্ষক শিক্ষিকা আছে
তাঁরা আজও উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছে
প্রকৃত সমাজ ব্যবস্থা গড়ে তুলছে নজিরবিহীন!

ওসব ভাবছো মন গড়া কথা
না না বাবু!ছাত্র শিক্ষকের সুসম্পর্ক গড়ে তোলার দরকার আছে।

একজন আদর্শবান প্রকৃত শিক্ষক কখনোই চায়না
ছাত্রের অমঙ্গল
একজন আদর্শবান প্রকৃত ছাত্র কখনোই চায়না
শিক্ষকের মুখের উপর মুখ খুলতে
আজ কেন দেখতে হয় এ দিন প্রশ্ন যে!

নতুন করে সমাজ ব্যবস্থা গড়ে উঠুক
আদর্শ শিক্ষক শিক্ষিকা
ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করুক।

বিশ্ব আমার জন্মভূমিকে
অবাক হয়ে দেখুক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন।

মানুষ যদি চায় চন্দ্রে পৌঁছে গেছে
মানুষই পারে
একটি আদর্শ সমাজ যে গড়তে—!

ছোট্ট শিশুটি বই খাতা ছেড়ে পেটের দায়ে

যাবেনা তো আর
কলকারখানাতে—

বাবু গো বই বিক্রি হয় ফুটপাতে
জুতো বিক্রি হয় কাঁচের শোকেসে।

আখের রসের দোকানে মাছি ওড়ে
মা বাবা বৃদ্ধাশ্রমে
নগ্ন যে প্রতিবাদ —
মদের দোকানে সুবিশাল লাইন পড়ে।

সত্যিই এই সমাজব্যবস্থার লজ্জা
আমি যে ক্ষুদ্র কলমধারী জানো তোমরা !

কে শুনবে আবোল তাবোল কথা
অ্যালকোহল আমার জীবন নেশা।

ঘর পরিবার চুলোয় যাক
ভাতের হাঁড়ি বিক্রি করে নেশায় আমার মহান সেবা।

তারা আবার মহান
অলিতে গলিতে বৃদ্ধাশ্রম খুলেছে বাবা মায়ের সেবা।

এই সমাজ ব্যবস্থার সত্যি লজ্জা—

মহান যে তারা
মদের নেশায়
অনেকেই করছে আজ শিক্ষকতা।

আদর্শ শিক্ষক আছে
আদর্শ সমাজ আছে
শিক্ষকই তো সমস্ত ডাক্তার মাস্টার ব্যারিস্টার নেতা-মন্ত্রী
আমলা আমলাতন্ত্রের মূল মন্ত্র।

আমার শব্দগুলো
কোনো না কোনো শিক্ষক-শিক্ষিকার থেকেই শেখা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *