ছিন্নমস্তকা মন্দিরে পূজো দিয়ে জিতেন্দ্র তেওয়ারী সহ বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে প্রচার আলুওয়ালিয়ার

কৌশিক মুখার্জী: কুলটি:- একাধারে চলছে গ্রীস্মের দাবদাহ,এর ওপর শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচী। তবে প্রকৃতির উত্তাপকে পেছনে ফেলে নির্বাচনী প্রচারের উত্তাপই ছড়িয়ে দিচ্ছে সকল রাজনৈতিক দলের তরফে। আগামী ১৩ ই মে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট।তাই জমে উঠেছে নির্বাচনী প্রচার।শাসক বিরোধী উভয় পক্ষই জোরকদমে নির্বাচনী প্রচার করছেন। শুক্রবার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত ডিসেরগড় বিজেপি কার্যালয় থেকে হুড খোলা গাড়িতে চেপে আসানসোল লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া ও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী সহ বিজেপি কর্মী সমর্থকরা প্রথমবার মোটর সাইকেল মিছিল করে এসে ছিন্নমস্তকা মন্দিরে পূজো দেয়।পাশাপাশি এদিন তিনি ডিসেরগড় অঞ্চলে বিজেপি কর্মীসমর্থকদের সঙ্গে নিয়ে কর্মীসভা করেন।তাছাড়া এদিন আরো অনেক কর্মসূচি রয়েছে প্রার্থীর বলে জানা গেছে।প্রাথী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়াড়ি সহ বিজেপি নেতৃত্ব ও কর্মীসমর্থকরা।এদিন পুজো করার পর বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়াড়ি বলেন আমরা আসানসোলের মধ্যে জায়গায় দক্ষ প্রার্থী চাইছিলাম। আলুওয়ালিয়া মন্ত্রী ছিলেন সংসদের সমস্ত কিছু বোঝেন। সেই ধরনের অভিজ্ঞ প্রার্থী আমরা পেয়েছি। উনাকে নিয়ে আমরা পূজো দিয়ে প্রচার শুরু করলাম। গতকাল যা ঘটেছে  সমস্তটাই তৃণমূলের চক্রান্ত। তৃণমূলের সমস্ত কিছুই নিজেদের মধ্যে বোম মারামারি হয়। তৃণমূলের প্রার্থীর কাছে কেউ যেতে চাইছে না কিন্তু আমাদের প্রার্থীর কাছে আসতে চাইছে এই নিয়ে একটু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *