ছেলেমেয়েদের উন্নত শিক্ষা দেওয়ার লক্ষ্যে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্বোধন

তন্ময় মাহারা: মালদা:- এলাকার ছেলেমেয়েদের উন্নত শিক্ষা দেওয়ার লক্ষ্যে অত্যাধুনিক সুবিধা যুক্ত একটি ইংরেজি মাধ্যম  বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল শনিবার দুপুরে।মালদা জেলার মোথাবাড়ি এলাকায় ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের। উপস্থিত ছিলেন, বঙ্গ রত্ন শক্তি পদ পাত্র, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি, অসিত সাহা, সঞ্জয় কুন্ডু, যুগ্ম সম্পাদক উজ্জ্বল ভদ্র, বিদ্যালয়ের কর্ণধার বিমল চন্দ্র দাস, সুদর্শন দাস সহ দাস পরিবারের সদস্যরা। বিদ্যালয়ে থাকবে প্রায় ১০০টি সিসি ক্যামেরা, প্রতিটি ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডের পাশাপাশি রয়েছে ডিজিটাল স্মার্ট টিভি, শিশুদের জন্য রকমারি খেলনাযুক্ত ক্লাসরুম। সি বি এস সি বোর্ডের মাধ্যমে পরিচালনা করা হবে বিদ্যালয়ের পঠন পাঠন। ক্লাসরুম সহ বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় নিরাপত্তার জন্য লাগানো রয়েছে সিসি ক্যামেরা। অনুষ্ঠানে আগত অতিথিরা জানিয়েছেন, এই ধরনের বিদ্যালয়ে শিক্ষকরা যদি প্রকৃত শিক্ষা দান করেন তাহলে শহরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তারা বিদ্যালয়ের সাফল্য কামনা করেন। দাস পরিবারের পক্ষ থেকে বিভাস দাস জানিয়েছেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে তাদের পরিবারের। এলাকার ছাত্র-ছাত্রীরা যাতে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে ইংরেজি মাধ্যম বিদ্যালয় তৈরির উদ্যোগ গ্রহণ করা হয় পরিবারের পক্ষ থেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *