ছোঁয়া

কৃষ্ণা গুহ (কলকাতা)

একটু আলতো ছোঁয়ায় ক্ষতি কি ?
চোখে চোখে ও তো কতবার ছুঁয়েছি তোমায়!!
হাওড়া স্টেশনে, শিয়ালদা প্ল্যাটফর্মের জনস্রোতে কতজন ছুঁয়ে গেছে তখনো কি এমন অভিমানে ছোঁয়া নিয়ে প্রশ্ন করেছ কাউকে!!

গাছের পাতা যখন ছুঁয়ে যায় ,যখন মলয় বাতাস এসে দেয় দোলা ,
ভোরের রোদ্দুর যখন তোমায় ছুঁয়ে যায়
সুন্দর এক আভায় মন ভরে যায় ।
এইতো সেদিন বললে আমার কবিতা ছুঁয়েছে তোমার মন !!
কান পেতে শুনেছিলাম সে মনের কথা ।

মনে আছে এক পড়ন্ত বিকেলে বৃষ্টি ছুঁয়ে ছিল তোমায় !!
না না তুমিই তো ছুঁয়েছিলে বৃষ্টিকে ,
বৃষ্টি পায়ে পায়ে এসে ছুঁয়েছিলে আমাকে
সে ছোঁয়ায় যেন এক ফালি চাঁদ নেমে এসেছিল আমার কোঁচরে ।
নীরবতা ভেঙে ছিল কঠিন বজ্রপাত !!
তবে আজ কেন ছোঁয়া নিয়ে এ সংঘাত ?

আবেগি মন শুধু
মন কেমনের ঠিকানা খোঁজে
উষ্ণ ওমের ছোঁয়ায় সুখ সাগরে ভাসে ।

শব্দ নিয়ে খেলার মালায় কজন শরীর ভেজায়!! নিঃসঙ্গ মন প্রতিনিয়ত স্বপ্ন আঁকে আজও সেই হৃদয় ছোঁয়ায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *