জগদ্ধাত্রী পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

                        ‌                                       

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :-                                   ‌                

উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্র তথা আমতা ১ নং পঞ্চায়েত সমিতির পূর্ব গাজিপুর              ‌’ অগ্ৰণী সংঘ ‘- র পরিচালনায় ২ য় বর্ষে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা – র মহানবমীর পূর্ণ লঙ্গে অনুষ্টিত হল কুমারী পূজা, স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়াও ছয় দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার অন্যতম হলো সংগীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, গীতা পাঠ, ক্যুইজ প্রতিযোগিতা।ডেঙ্গু সতর্কতার জন্য মশারি বিতরণ, দুঃস্থ ছাত্র -ছাত্রীদের পেন- খাতা বিতরণ করা হয়। অন্নকূট উৎসবে পূর্ব গাজিপুর গ্ৰাম সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্ৰামের প্রায় সাত হাজার মানুষ অংশগ্রহণ করেন। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *