জনগর্জনের আগে সালানপুরে মন্ত্রী মনোজ তেওয়ারী সভা

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আগামী ১০ই মার্চ কলকাতা জনগর্জন সভাকে ঘিরে প্রস্তুতি সভার হয়ে গেলো সালানপুরে।যেই সভায় বিশেষ ভাবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারী।ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ ব্লকের তৃণমূল নেতৃত্ব। আগামী ১০তারিখে এই সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মনোজ তিওয়ারি বলেন কলকাতায় জমায়েত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে। এর পাশাপাশি তুমি খেলা জগৎ ছেড়ে রাজনীতিতে কেন এলেন সেই দিকটিও তুলে ধরেন এদিনের সভাতে আগত মানুষদের কাছে।এদিন মন্ত্রী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত রকম ভেদাভেদ ভুলে রাজ্যের মানুষের সামগ্রিক উন্নয়নে ব্রতী হয়েছেন। বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থেকে শুরু করে মহিলাদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন।অন্য দিকে কেন্দ্র সরকারের জন বিরোধী নীতি,গ্যাসের আকাশ ছোঁয়া দাম সহ তীব্র প্রতিবাদ জানান মন্ত্রী।তাছাড়া এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন,কেন্দ্রের মোদি দেশের মানুষের শোষণ করে চলেছে।আর তারই বিরুদ্ধে আওয়াজ তুলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নিজের হকের টাকা আদায় করতে জন গর্জন সভার ডাক দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *