জনবিরোধী বাজেটের বিরুদ্ধে তৃণমূলের পথসভা

কৌশিক মুখার্জী: সালানপুর:-

কেন্দ্রীয় সরকারের জন বিরোধী বাজেট পেশ এবং বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ডাবরমোড়ে এক পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়।সালানপুর ব্লক তৃর্ণমুল কংগ্রেসের পক্ষ থেকে।উপস্থিত সালানপুর ব্লক তৃর্ণমুল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সহসভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,শ্রমিক নেতা মনোজ তেওয়ারী,যুব সভাপতি শচীন নাগ,মহিলা সভানেত্রী অপর্ণা রায় সহ ব্লকের তৃর্ণমুল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।এদিন সালানপুর ব্লক তৃর্ণমুল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান বলেন কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করলো সেই বাজেট সম্পূর্ণ বাংলা বিরোধী বাজেট তাই আমরা প্রতিবাদ সভা কর্মসূচি নেওয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *