বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– অভয়্যার ন্যায় বিচার, জয়নগর সহ সারা রাজ্যে নারী নির্যাতন,খুন, ধর্ষণের সাথে যুক্ত সমস্ত দোষীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, দুর্নীতি ও থ্রেট কালচার মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এদিন এই আন্দোলনকে আরো শক্তিশালী করতে এতদ এলাকার নাগরিক সমাজের আহবানে আজ অর্থাৎ ২৩ শে নভেম্বর ২০২৪ শনিবার বিকালে,, রায়দিঘী ব্যবসায়ী সমিতির হলে (বায়োগ্যাস) এলাকার বিশিষ্ট নাগরিকদের আহবানে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে উপস্তিত হয়ে বক্তব্য রাখেন আর জি কর আন্দোলনের বিশিষ্ট নেতা ও আর জি কর কলেজ হাসপাতালের প্রাক্তনী, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার নীলিরতন নাইয়া। এছাড়াও উপস্তিত ছিলেন ডাক্তার তারাপদ হালদার, ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টের উকিল সুমন সরদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ প্রমুখ। তারা সকলেই বক্তব্য রাখেন। এদিন প্রায় দুই শতাধিক সাধারণ মানুষ এই কনভেনশনে উপস্থিত ছিলেন। এই কনভেনশনের মধ্য দিয়ে উল্লেখিত দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার জন্য ‘ডাক্তার – স্বাস্থ্য কর্মী- নারী – শিশু সুরক্ষা কমিটি’ গঠিত হয়। এই কমিটির সভাপতি ডাক্তার তারাপদ হালদার ও যুগ্ম সম্পাদক সুমন সরদার ও সন্যাসি হালদার নির্বাচিত হয়েছেন।
Posted inজেলার আপডেট