জয়ের মার্জিন বাড়ানোর লক্ষ্যে আউসগ্রামে তৃণমূল প্রার্থী

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী: আউসগ্রাম:- লক্ষ্য গত লোকসভা ভোটে জয়লাভের মার্জিনকে দ্বিগুণ করা। সেটা বাস্তবে পরিণত করার জন্য প্রখর রোদকে উপেক্ষা করে নিজের নির্বাচনী ক্ষেত্র আউসগ্রাম ২ নং ব্লকের প্রতিটি অঞ্চলে প্রচারে বের হলেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল। সুসজ্জিত গাড়িতে তার সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার ও আউসগ্রাম ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি লালন সেখ এলাকায় যিনি 'দাতা' নামে পরিচিত। মোটরসাইকেলে ছিল দেড় শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক। শুরুটা হয়েছিল ভেদিয়া অঞ্চল থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় প্রার্থীকে দেখার জন্য উৎসাহী মানুষের ভিড় বাড়তে থাকে। মোড়ে মোড়ে মহিলারা প্রার্থীর দিকে ফুল ছুড়ে তাকে স্বাগত জানান। বিনিময়ে প্রার্থীর পক্ষ থেকে তাদের দিকে ফুল ছোড়া হয়। সেভাবে গাড়ি থেকে না নামলেও প্রার্থী হাত জোড় করে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। হাঁটতে হাঁটতে অসিত বাবু বললেন - আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নেতৃত্বে এই রাজ্যে যেসব উন্নয়ন হয়েছে আমরা প্রচারে সেটাই তুলে ধরব। অন্যদিকে ব্লক সভাপতি সেখ লালন বলেন- আমি নিশ্চিত গত লোকসভা ভোটের থেকে অন্তত দ্বিগুণের বেশি ভোটের মার্জিনে আমাদের প্রার্থী জয়লাভ করবে। ডাকলেই যাকে পাওয়া যায় সেই স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার বলেন- শুধু কর্মীরা নয় আমাদের দলীয় পদাধিকারীরা আপদে বিপদে সর্বদাই মানুষের পাশে থাকে। আমি নিজেও নিয়মিত প্রতিটি অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যাই। তাদের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তাইতো আজ বিরোধীদের এলাকায় দেখা যায়না। দলীয় প্রার্থীর জয়ের জন্য আমরা চিন্তিত নই, আমাদের লক্ষ্য জয়ের মার্জিন বৃদ্ধি করা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *