জলস্বপ্ন প্রকল্পের ৩৩টি পাইপ রাতারাতি উধাও,দেখবে কে?

কৌশিক মুখার্জী: সালানপুর:-

জলের অপর নাম জীবন,এবার সেই জল সরবরাহ করার জন্য জন স্বাস্থ্য কারিগর বিভাগের(পিএইচই)পানীয় জলের পাইপ চুরির ঘটনা সামনে এলো সালানপুর ব্লকের সিদাবাড়ি বাঁশকেটিয়া অঞ্চলে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল স্বপ্ন প্রকল্পের পাইপ চুরির ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা যায় সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত বাঁশকেটিয়া জল ট্যাংকি থেকে এলাকায় পানীয় জল সরবরাহের জন্য সিদাবাড়ি বাঁশকেটিয়া রাস্তার ধারে সারিসারি প্রায় ৫০টি পাইপ এনে রাখা হয়েছিলো,যার মধ্যে ৩৩টি পাইপ এক রাতেই উধাও।প্রশ্ন কি ভাবে এক রাতেই এত বড় পাইপ গুলি এক নিমেষে চুরি হয়ে গেলো?এতগুলো পাইপ নিয়ে যেতেও প্রচুর লোক ও সময় এবং বড় গাড়ির প্রয়োজন?তবে আরো এক প্রশ্ন সিদাবাড়ি বাঁশকেটিয়ার মত জনবহুল গ্রামে বড় গাড়ি এসে এতগুলো পাইপ চুরি করে নিয়ে গেলো আর স্থানীয়দের মধ্যে কেউ টেরই পেলো না?সব কিছুই যেনো একটা প্রশ্ন?তার সঙ্গেই প্রশ্ন উঠেছে পুলিশের নিরাপত্তা নিয়েও।কিছু এলাকার মানুষের বক্তব্য পুলিশের টহলদারী গাড়ি এইসব এলাকা গুলিতে খুব কমই দেখা যায়।বেশিরভাগ সময়ই কল্যানেশ্বরী ফাঁড়ির টহলদারী গাড়িটি দাঁড়িয়ে থাকে দেন্দুয়া বরাকর রাস্তার ন্যাকড়াজোডিয়া মোড়ের মাথায়।তবে সাধারণ মানুষের চিন্তা দিনের পর দিন এলাকায় চুরি ও মাতালের সংখ্যা যেনো বেড়েই চলেছে।তবে কল্যাণেশ্বরী ফাঁড়িতে আজ অর্থাৎ মঙ্গলবার পাইপ চুরির অভিযোগ করে দ্বীপ কনস্ট্রাকশন নামক এক বেসরকারি ঠিকা সংস্থা,যারা এই পাইপ লাইনের কাজ পেয়েছে জন স্বাস্থ্য কারিগর বিভাগ থেকে।পুলিশ সেই অভিযোগ পত্রে টু কন্টেন্ট সাবজেক্ট টু ভেরিফাইড বলে গ্রহণ করে।অভিযোগ পাওয়ার পর পুলিশ এলাকায় সিসিটিভি ক্ষতিয়ে দেখছে।পুলিশ সিসিটিভির দ্বারা আল্লাডি মোড়ে পাইপ সহ একটি গাড়িও চিহ্নিত করেছে বলে সূত্রের খবর।তবে এই প্রসঙ্গে সন্দীপ রুদ্র জানান শনিবার রাত্রি ১১থেকে ৩টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়িতে লিখিত অভিযোগ করা হয়েছে,পুলিশ তদন্ত করছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *