জল ছাড়ার পরিমাণ আরো বাড়ালো ডিভিসি

কৌশিক মুখার্জী: সালানপুর/মাইথন

ডিভিসির মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমান আরো বাড়ানো হলো।বেলা ১১টা নাগাদ ডিভিসি সূত্রে খবর মাইথন থেকে ১লক্ষ ৭০হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৭০হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
ব্যাপক পরিমাণে জল ছাড়ার ফলে নিম্নবর্তি এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে মাইথন জলধার থেকে জল ছাড়ার ফলে বরাকরে নদী সংলগ্ন বাড়িগুলিতে জল ঢুকে হয়েছে বিপত্তি।টানা চার দিন থেকে ভারি নিম্নচাপের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে বৃষ্টিপাত হচ্ছে। ঠিক সেইরূপ ঝাড়খন্ড রাজ্যেও বৃষ্টিপাত হওয়ার কারনে আজ সকাল থেকেই মাইথন জলাধারে থেকে ব্যাপক পরিমাণে জল ছাড়ার ফলে দামোদর নদীর বরাকর ঘাট সংলগ্ন কবরস্থান মহল্লা, বরাকরা ফাঁড়ি রোড এবং ডায়মন্ড গ্রাউন্ড এলাকার প্রায় ২৪টি বাড়িতে হটাৎ নদীরা জল ঢুকে পড়ে। আসবাবপত্র সহ একাধিক জিনিস পত্র জলে তলিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনার খবর পেয়ে স্থানীয় সমাজসেবী সংগঠনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারদের নদী ঘাট থেকে উঁচু স্থানে নিয়ে যাওয়া হয়। এবং এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *