জল জীবন মিশন প্রকল্পের অভিযোগ নিয়ে বিডিওর দ্বারস্থ গ্রামবাসীরা

তন্ময় মাহারা: মালদা:- জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে কাজ শুরু হয়েছে। সেই অনুযায়ী চাকনগর গ্রাম পঞ্চাতন্ময় মাহারা: মালদা:-য়েতের ডোবা খোকসান গ্রামের জন্য একটি প্রকল্প বরাদ্দ হয়। প্রকল্পের নম্বর এম এস – ১৩৭২১। কিন্তু হঠাৎ করে গ্রামবাসীরা দেখতে পান সেই জায়গায় না করে ওই পানীয় জল প্রকল্পটি নিয়ে আসা হয় ন্যাংড়া শিমূল এলাকায়। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন জোত ভৈরব গ্রামের বাসিন্দারা। তাদের দাবি – যে এলাকার জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে, সেই এলাকাতেই করতে হবে পানীয় জল প্রকল্পের কাজ। বিষয়টি নিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। সমস্ত কিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও। গ্রামবাসীদের অভিযোগ রাজনৈতিক স্বার্থে কে বা কারা এই প্রকল্পটি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না করে তাহলে গ্রামের মানুষ সহ সঙ্গবদ্ধ হয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেl

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *