জল নাই তো ভোট নাই” স্লোগানে ফের উত্তাল আসানসোল

কাজল মিত্র, আসানসোল:-দীর্ঘদিন পর আবারও গর্জে উঠল “জল নাই তো ভোট নাই” স্লোগান। আসানসোলের জগৎডি গ্রামে পানীয় জলের সংকটকে কেন্দ্র করে আজ বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের বাড়িতে বৈধভাবে পানীয় জলের ব্যবস্থা নেই। বাধ্য হয়ে তাঁরা আশপাশের জলের পাইপলাইন থেকে অবৈধভাবে জল নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আজ হঠাৎ করেই আসানসোল পুরনিগম ও পিডব্লিউডি দপ্তরের কিছু কর্মী এসে সেই অবৈধ জল সংযোগের পাইপ কেটে দেন।

এই ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন এবং স্পষ্টভাবে ঘোষণা করেন,যতদিন না বৈধভাবে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে, ততদিন এই ওয়ার্ডের বুথে তাঁরা ভোট দেবেন না।

বিক্ষোভকারীদের দাবি, জল তাঁদের মৌলিক অধিকার। প্রশাসন যদি সেই অধিকার নিশ্চিত করতে না পারে, তাহলে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তাঁরা ভোট বয়কটের পথে হাঁটবেন।

ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *