জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম মৃত্যুবার্ষিকী পালন

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসনের উদ্যোগে ও আসানসোল তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের কনফারেন্স হলে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালা পরিয়ে সম্মান জানানো হয়।এদিন আসানসোল জেলা শাসক কার্যালয় সংলগ্ন আড্ডার কনফারেন্স রুমে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে সম্মান জানান পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাম্বালাম এস। পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) সঞ্জয় পাল, আসানসোল মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক আজিজুর রহমান, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত সহ অন্যান্য আধিকারিকগণ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *