জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতায় মুর্শিদাবাদ পেল সবথেকে বেশি পদক

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পুলিশ জেলার উদ্যোগে জাতীয় স্তরের একটি বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বডি বিল্ডাররা অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে মুর্শিদাবাদ জেলা পেল সবথেকে বেশি পদক। মুর্শিদাবাদ জেলার বডি বিল্ডার কুড়িটিরও বেশি পদক জয় করেছে বলে জানা গিয়েছে, পাশাপাশি এই জেলারি শহর কান্দির জিম ডেসটিনি নামের একটি জিমের প্রতিদ্বন্দ্বীরা সোলোটির বেশি পদক জয় করেছে এবং একজন প্রো কার্ড সম্মানে সম্মানিত হয়েছে। জেলায় এতগুলি পদক নিয়ে বডিবিল্ডাররা ফিরে আসতেই উচ্ছ্বসিত জেলার ফিটনেস মহল। আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন বিজয়ী প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে বডি বিল্ডিং এর সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত রয়েছেন তারা। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *