জাতীয় সড়কের উপর ওভার ব্রিজ তৈরি হওয়ায় রেল ফাটক বন্ধ করে দেওয়ার নোটিশ ঘিরে চাঞ্চল্য

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:-

জাতীয় সড়কের উপর ওভার ব্রিজ তৈরি হওয়ায় এবার রেল ফাটক বন্ধ করে দেওয়ার নোটিশকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো,জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির তপসি রেলগেট এলাকায়।মঙ্গলবার সন্ধ্যায় তপসি, জানবাজার, স্টেশনপাড়া ও দাসপাড়া এলাকার কয়েকশো বাসিন্দা তপসি রেল গেটের সামনে বিক্ষোভ দেখায়। তারা এদিন দাবি করে, তাদের কোন আগাম জানান না দিয়ে, রেল ফাটক চিরতরে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা তারা কখনোই মেনে নিতে পারেন না। তাদের দাবি এই রাস্তা দিয়ে সকলে যাতায়াত করেন তাদের নিত্য দিনের বাজার হাট, দোকান পাট থেকে শুরু করে, এলাকায় পোস্ট অফিসে যাওয়া ও চিকিৎসার জন্য যাতায়াত করতে তারা এই পথ ব্যবহার করে থাকেন। আর এই পথ বন্ধ হয়ে গেলে তাদের অহেতুক প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা অতিক্রম করে, গন্তব্যে পৌঁছতে হবে, যা কখনোই মেনে নেওয়া যায় না। মঙ্গলবার সন্ধ্যায় তারা এই বিষয়ে অভিযোগ তুলে বিক্ষোভ আন্দোলনে সরব হয়ে, অবিলম্বে রেল ফাটক বন্ধ করার যে নোটিশ, সেই নোটিশকে প্রত্যাহার করে, রেল ফাটক এলাকার মানুষজনেদের ব্যবহারের জন্য, স্বাভাবিক করার দাবি তুলে, তারা রেল লাইনের পাশেই বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনার খবর পেয়ে তপসি রেল ইয়ার্ডে থাকা স্টেশন মাস্টার সুনীল কুমার সাথে সাথেই তিনি, দ্রুত বিক্ষোভকারীদের কাছে পৌঁছে, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আগামীতেও যদি এই রেল ফটক বন্ধ করার পরিকল্পনা করা হয়, তাহলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতেও পিছুপা হবেন না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *