জাতীয় সড়কের সার্ভিস রোডের ব্যস্ততম রাস্তায় ধস

কৌশিক মুখার্জী: কুলটি:- জাতীয় সড়কের সার্ভিস রোডের রাস্তায় ধস।বুধবার রাত্রে আসানসোলের কুলটির ১৯নম্বর জাতীয় সড়কের চৌরাঙ্গী মোড় সংলগ্ন চিত্তরঞ্জন গামী রাস্তার পুরোনো ফাঁড়ির সামনে হটাৎ ধসে যায় রাস্তার কিছুটা অংশ।ঘটনাস্থলে জাতীয় সড়ক কতৃপক্ষ পৌঁছে,ধসে যাওয়া রাস্তার ওই অংশটি ব্যারিকেড করে দেয়।তবে কি কারণে ধস তা খতিয়ে দেখছে জাতীয় সড়ক কতৃপক্ষ।তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।জানা গেছে রাস্তাটির ২/২মিটার অংশে ধস দেখা দিয়েছে বলে জাতীয় সড়ক সূত্রে খবর।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি একটি অত্যন্ত ব্যস্ত রাস্তা। প্রতিদিন শত শত গাড়ি ও পথচারী এই পথ ব্যবহার করেন। হঠাৎ ধস নামায় আশেপাশের মানুষজন ভয়ে সিঁটিয়ে পড়েছেন। তাঁদের আশঙ্কা, এই ধরনের ঘটনা অন্যত্রও ঘটতে পারে।শুধু ক্ষতিগ্রস্ত জায়গাটিই নয়, গোটা সার্ভিস রোডে পূর্ণাঙ্গ পরীক্ষা করার দাবি করেন স্থানীয়রা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *